বিজয়নগরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য সপ্তাহব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা লুৎফুর রহমান এই কর্মশালার উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে.এম ইয়াসির আরাফাতের সভাপতিত্বে ও সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার আল-মামুনের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী।
বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার, সমাজসেবা অফিসার আফরোজা বেগম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৩০ জন যুবক অংশ নেন।